দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে গ্রামীণ ব্যাংকের যশলং শাখার গেটের সামনে থাকা একটি বেঞ্চে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পাশে রাখা একটি মোটরসাইকেলেরও সামান্য অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ২টা থেকে সকাল ৭টার মধ্যে উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ব্যাংকটির ব্যবস্থাপক কামাল হোসেন বলেন, বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা ব্যাংকের দরজার সামনে আগুন ধরিয়ে দেয়। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
খবর পেয়ে দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন, কেউ হয়তো গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করেছে। তবে ব্যাংকে আগুন ছড়িয়ে পড়েনি এবং তেমন কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।
ওসি জানান, সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।
যে আই